শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই দিয়ে অশ্লীল-বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছাড়ানোর অভিযোগ ঐশ্বরিয়া রায় বচ্চনের

অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও এআই দিয়ে নির্মিত অশ্লীল-বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছাড়ানোর অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন।

ঐশ্বরিয়ার অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্ট বলেছেন, ঐশ্বরিয়া রায় বচ্চনের ব্যক্তিত্ব অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করা হবে।

ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি আদালতে জানান, বাণিজ্যিক লাভের জন্য ব্যাপকভাবে অভিনেত্রীর পরিচয় অপব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্মেও তার ছবি ব্যবহার করছে। এছাড়া মগ, টি-শার্টসহ নানা পণ্যতে তার নাম-ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, ‘ঐশ্বরিয়া নেশন ওয়েলথ’ নামে এক প্রতিষ্ঠান নথিতে মিথ্যাভাবে ঐশ্বরিয়াকে চেয়ারম্যান দেখিয়েছে অথচ অভিনেত্রীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি প্রতারণার শামিল।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে আইনজীবী আদালতকে জানান, এআই দিয়ে নির্মিত অভিনেত্রীর অশ্লীল, বিকৃত ছবি সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে, যা ঐশ্বরিয়ার মর্যাদাকে চরমভাবে ছোট করা হচ্ছে।

বিচারপতি তেজস ক্যারিয়ার বেঞ্চ বিষয়টি শুনে এই ধরনের অপব্যবহার ঠেকাতে নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি।

গুগলের পক্ষের আইনজীবী মমতা রাণী জানান, এসব কনটেন্ট সরাতে নির্দিষ্ট ইউআরএল সরবরাহ করতে হবে। 

অভিযোগ পর্যবেক্ষণ করে আদালত জানায়, বাদী চাইলে নির্দিষ্ট ইউআরএল জমা দিতে পারেন বা ব্লকিং অ্যান্ড স্ক্রিনিং ইনস্ট্রাকশনস (বিএসআই) প্রক্রিয়ায় যেতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়