শিরোনাম
◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভুল করেছি সবার কাছে ক্ষমা চাই’

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ। তিনি সবার কাছে সোহেল রানা নামেই পরিচিত। এখন আর আগের মতো সক্রিয় নন তিনি। বেশির ভাগ সময় কাটছে ঘরে। তবে, সিনেমার প্রতি টান আগের মতোই আছে। এফডিসিতে গত রোববার প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন সোহেল রানা। 

সেখানে নতুন ও পুরনো শিল্পীদের উপস্থিতিতে আবেগে আপ্লুত হয়ে যান এই তারকা। তিনি বিনম্র কণ্ঠে বলেন, ভুল করেছি, অনেক ভুল করেছি। তাই সবার কাছে ক্ষমা চাই। মৃত্যুর পর যেন মহান সৃষ্টিকর্তার সামনে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি। সোহেল রানা আরও বলেন, কে কখন চলে যাবো- তা কেউ জানে না। তাই আমার সঙ্গে যারা কাজ করেছেন বা করবেন, যদি কখনো কারও প্রতি অন্যায় করে থাকি, আমি আজ সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 

কারণ আমি জানি না কবে বিদায় নেবো। বাংলাদেশের সিনেমায় সোহেল রানার অবদান অনেক। প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৭২ সালে ‘ওরা ১১ জন’ সিনেমা দিয়ে, যা ছিল দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এরপর ১৯৭৩ সালে নায়ক হিসেবে পর্দায় আসেন ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে, যেখানে পরিচালক হিসেবেও অভিষেক ঘটে তার। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়