শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ফিরেছেন শাবানা,থাকছেন অন্তরালে

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা দীর্ঘ বিরতির পর আবারও ঢাকায় ফিরেছেন। প্রায় পাঁচ বছর পর দেশে এলেও আলোচনায় আসেননি তিনি। গণমাধ্যম এড়িয়ে চলছেন, থাকছেনও নীরবে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজস্ব বাসায়। শাবানা না থাকলে এই বাড়ি বেশিরভাগ সময়ই খালি পড়ে থাকে।

২০২০ সালের আগে সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঝেমধ্যেই দেশে আসলেও এবারও গণমাধ্যমে সরব হতে চাননি এই জনপ্রিয় অভিনেত্রী। কয়েক বছর আগে দেশে এসে তিনি জানিয়েছিলেন— সুযোগ হলে আবারও চলচ্চিত্রে কাজ করতে চান। স্বামীও জানিয়েছিলেন প্রযোজনায় আগ্রহের কথা। তবে অনুকূল পরিবেশ না পেয়ে তখন দু’জনকেই ফিরে যেতে হয় যুক্তরাষ্ট্রে।

শাবানার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে। এহতেশাম পরিচালিত নতুন সুর ছবিতে তার প্রথম অভিনয়। এরপর নায়িকা হিসেবে অভিষেক ঘটে ‘চকোরী’ চলচ্চিত্রে, যেখানে নায়ক ছিলেন নাদিম। এরপর থেকেই একের পর এক সফল ছবি উপহার দিয়ে শাবানা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা।

ক্যারিয়ারের সেরা সময়ে, প্রায় ২৫ বছর আগে তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান এবং পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে নিউ জার্সিতে থাকেন। তবে সময়-সুযোগ পেলে মাঝে মাঝে বাংলাদেশে ফিরে আসেন।

এবারও পাঁচ বছর পর দেশে ফিরলেও শাবানা রয়েছেন সম্পূর্ণ অন্তরালে— আলোচনার আড়ালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়