শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শাকিব-অপু

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও বিচ্ছেদের কথা মোটামুটি সবার জানা। নতুন খবর হলো অপু-শাকিব জুটির একমাত্র ছেলে আব্রাম খান জয়ের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে একসঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছেন তারা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অপু বলেন, জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।

সিঙ্গাপুরের স্কুলে ভর্তির বিষয়ে শাকিবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অপু। অপুর ভাষ্য, এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে সেটা বাইরে চলে এলো, জানা নেই। আমি আসলে পারিবারিক বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।

এর আগে গত বছর এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন, খুব শিগগিরই ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি। 

বলে রাখা ভালো  রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) পড়ছিল শাকিব-অপুর একমাত্র ছেলে। তবে অল্পকিছু দিনের মধ্যে সেই স্কুল পড়া বন্ধ হয় অপুর ছেলের। এর কারণ, ওই একই স্কুলে ভর্তি হয়েছিল শাকিব-বুবলীর ছেলে বীর। পারিবারিক টানাপোড়েনের কারণেই ওই স্কুলে পড়া বন্ধ জয়ের করেন মা অপু।

চলতি বছরের এপ্রিল মাসে অপু তার ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই জল্পনা শুরু হয় এটি নিছক ঘোরাঘুরি নয়। অবশেষে জল্পনা সত্য হচ্ছে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়