শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০২:৩৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার

সাম্প্রতিক সময়ে বক্স অফিসে তার শেষ কয়েকটি ছবি তেমন সাফল্য না পেলেও কঙ্গনা রানাওয়াতের অভিনয় প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি।

‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েড্স মনু’— এই ছবিগুলোর জন্য বারবার প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

এবার ফের অভিনয়ে পুরোপুরি ফেরার ইঙ্গিত দিলেন কঙ্গনা রানাওয়াতা। সূত্রের খবর, নিজেরই জনপ্রিয় ছবিগুলোর সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।

আগামী নভেম্বর থেকেই শুরু হতে চলেছে ‘কুইন টু’-এর শুটিং। ছবির চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত; ভারত ও লন্ডনে হবে শুটিং।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা। ‘তনু ওয়েড্স মনু রিটার্ন্স’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে এই ছবির শুটিং। ‘কুইন ২’-এর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রাই পরিচালিত এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা।

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন কঙ্গনা। তবে মাত্র এক বছরেই রাজনীতির জটিলতা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়