শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকেই সারাদেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ। অনেক কেন্দ্রে দেখা যায় দীর্ঘ সারি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা-১৭ ও ১৮ আসনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা গার্লস হাইস্কুল, রাজউক উত্তরা মডেল কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার পর থেকেই কেন্দ্রমুখী হতে থাকেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা। কোথাও কোথাও ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে তাদের। বিশেষ করে কর্মজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন আফসানা খানম। তিনি বলেন, সকালে সাংসারিক কাজ থাকায় দুপুরে ভোট দিতে এসেছি। লাইনে একটু ভিড় আছে। তবে পরিবেশ শান্ত।

উত্তরা গার্লস হাইস্কুল কেন্দ্রে দেখা যায়, নারী ভোটারদের আলাদা লাইনে ভোটগ্রহণ চলছে। রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রেও দুপুরের পর ভোটার উপস্থিতি বেড়ে যায়। ভোটারদের মাঝেও ছিল উৎসাহ-উদ্দীপনা। তবে কোথাও বিশৃঙ্খলার চিত্র চোখে পড়েনি।

এদিকে, প্রায় সব কেন্দ্রে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার পথে জোরদার করা হয়েছে নজরদারি। এছাড়া এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে দুপুরের পর এ দুই আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আজিজুল আলম মৃধা বলেন, সকাল থেকে বেশ উৎসাহ-উদ্দীপনা নিয়েই ভোট দিচ্ছেন ভোটাররা। এখানকার পরিস্থিতি খুবই শান্ত রয়েছে। সকালে ভোটার সংখ্যার তুলনায় দুপুরে দ্বিগুণ হয়ে যায়। সবমিলিয়ে বলা যায় এবারের নির্বাচন খুব ভালো হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়