শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার ঈদের আগে শেষ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। আগের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগের পর গতবছরের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে আজ ব্যাংকটির পূর্ব নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল। পর্ষদ সভায় এসে বাধ্যতামূলক ছুটিতে থাকা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করবেন এমন আলোচনা ছিল। এর আগে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আগামী ৩১ মে তার ছুটি শেষ হওয়ার কথা। আজ ওমর ফারুক প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হন। তবে আন্দোলনকারীরা তাকেও ঢুকতে দেয়নি।

২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটি দখলে নিয়ে নানা অনিয়ম জালিয়াতি করে। ২০২৪ সালের আগস্ট পরবর্তী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। শুরুতে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগের মধ্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ গত বছরের ১৭ জুলাই পদত্যাগে বাধ্য হন। বর্তমানে তিনি জেলে আছেন।

বিএনপি নেতৃত্বাধীন সরকার আসার পর চলতি বছরের মার্চে ইসলামী ব্যাংকের পর্ষদে একমাত্র জামায়াতপন্থি হিসেবে পরিচিত পরিচালক আব্দুল জলিলকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে শুরু থেকে জুবাইদুর রহমানের নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন জাময়াতপন্থিরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে সাম্প্রতিক বিভিন্ন মানবন্ধন থেকে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীমের পদত্যাগ চেয়ে আসছেন আন্দোলনকারীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়