শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

নিজস্ব প্রতিবেদক: দেশের আবাসন খাতে কোনো প্রশ্ন ছাড়াই কম ট্যাক্সে কালো টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। তবে এ প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। এ সময় রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ও সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া খাতটির বর্তমান অবস্থা তুলে ধরেন। সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে অর্থের উৎস সম্পর্কে কোনো কর্তৃপক্ষ যাতে প্রশ্ন তুলতে না পারে—আয়কর অধ্যাদেশে এ সংশ্লিষ্ট আগের বিধানটি পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘প্রবাসীরা অনেক সময় টাকা পাঠানোর পর ঘোষণা দেন না, তখন সেই অর্থ অঘোষিত বা কালো টাকা হিসেবে গণ্য হয়। এ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে না দিলে তা বিদেশে চলে যায়।’ এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আমরা ৫৫ বছর ধরে এই সংস্কৃতিতে ছিলাম, আর থাকতে চাই না।’ তিনি বলেন, ‘এখন বিদেশ থেকে টাকা পাঠানো খুব সহজ, এবং আনুষ্ঠানিক চ্যানেলে পাঠালে সরকার প্রণোদনাও দিচ্ছে।

তাই প্রবাসীরা নিয়মিত হারে কর দিয়ে অর্থ বৈধ করবেন এর বাইরে কিছু করা যাবে না।’ প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে সরকার একটি বিধান চালু করে, যেখানে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগ করলে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলতে পারত না। পাশাপাশি যেখানে সাধারণ ক্রেতাদের সর্বোচ্চ ৩০ শতাংশ হারে কর দিতে হতো, সেখানে কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে কর ছিল মাত্র ১০ শতাংশ।

এ বিধান নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয় এবং পরে সরকার ধীরে ধীরে এ নীতি থেকে সরে আসে। বর্তমানে আবাসন খাতে বিনিয়োগে ১০ শতাংশ করের কোনো সুবিধা নেই। বরং নিয়মিত করহার এবং তার ওপর জরিমানা প্রযোজ্য হয়। একই সঙ্গে বিনিয়োগের উৎস সম্পর্কে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রশ্ন তুলতে পারে। এছাড়া রিহ্যাব ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ক্রয়-বিক্রয়ে নিবন্ধন খরচ কমানো, সেকেন্ডারি মার্কেট গড়ে তোলার জন্য বিশেষ সুবিধা দেওয়াসহ আরও কিছু প্রস্তাব উপস্থাপন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়