শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও/পোস্ট প্রচার করে দাবি করা হচ্ছে যে, “এই মুহূর্তে রাজধানীর উত্তরায় স্বামীর সাথে ঈদের মার্কেট করতে এসে, স্বামীকে বেঁধে রেখে , সংঘবদ্ধ ধর্ষণে অজ্ঞান স্ত্রী” বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই-বাছাই ও অনুসন্ধানে এ ধরনের কোনো ঘটনা উত্তরা, ঢাকা মহানগরী কিংবা বাংলাদেশের কোথাও সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরোনো, সাজানো কিংবা ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা আন্তর্জাতিক ও দেশীয় ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা বলে শনাক্ত করেছে।

জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কোনো তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানানো হচ্ছে।

একই সঙ্গে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার সঙ্গে জড়িতদের সনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়