শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০২:২৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা গ্রেপ্তার

শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

মুঠোফোনে কালবেলাকে তিনি বলেন, কয়েকমাস ধরেই তার গতিবিধি নজরান্দাজের চেষ্টা করছিলাম। নজরদারিতে রাখার কারণে আমরা শনিবার তার নেপালে যাওয়ার খবর পাই। এরপর আমরাও নেপালে যোগাযোগ করে তার যাওয়ার বিষয়টি নিশ্চিত করি। এই বিষয়টি পিচ্চি রাজা টের পেয়ে যান এবং দ্রুতই বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, আমাদের কাছে থাকা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই সম্পুর্ণ প্রস্তুতি নিয়েছিলাম। আজ বাংলাদেশের বিমানবন্দর থেকে এই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

জুয়েল রানা জানান, পিচ্চি রাজার সঙ্গে তার স্ত্রী এবং শ্যালকও নেপাল থেকে দেশে ফিরেছে। তাদেরকেও আমাদের হেফাজতে নিয়েছি।

তিনি আরও জানান, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ২৫/২৭ টি মামলার তথ্য মিলেছে।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

পিচ্চি রাজাকে ধরতে সিটি এসবি ও এয়ারপোর্ট ইমিগ্রেশন খুব সহায়তা করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়