শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ১০ কেজির রঙিন কচ্ছপ

সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে জেলের জালে প্রায় ১০ কেজির একটি রঙিন কচ্ছপ ধরা পড়েছে। তবে বনবিভাগ এখনও এর প্রজাতি নির্ধারণ করতে পারেনি।

শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার কচ্ছপটি ধরা পড়ে বলে পরিবেশকর্মী সাইফুল ইসলাম জানান।

তিনি বলেন, বিশাল প্রাণিটি দেখে জেলে নিজেও অবাক হন। পরে তিনি সেটি তার বাড়িতে নিয়ে রাখেন। শনিবার বিষয়টি জানাজানি হয়।

কচ্ছপটি একনজর দেখতে জেলের বাড়িতে ভিড় করে উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম বিষয়টি জানতে পেরে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জেলের বাড়িতে যান। তারা কচ্ছপটির গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং সেটিকে নিরাপদে বনবিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন। পরে বিকেলে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি) এর সদস্যদের মাধ্যমে কচ্ছপটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়।

বনবিভাগের কলাগাছিয়া স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার কারণে বিরল প্রাণীটি নিরাপদে বনবিভাগের হেফাজতে এসেছে। বর্তমানে কচ্ছপটি তাদের তত্ত্বাবধানে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “কচ্ছপটি বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ঠিক কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়