শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর উপকু‌লে নিষেধাজ্ঞা অমান‌্য ক‌রে মাছ ধরায় অ‌ভিযান : ২ লক্ষ ৩৬ হাজার টাকা জ‌রিমানা ও জব্দ মাছ নিলা‌ম

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ সাগ‌রে মৎস‌্য সম্পদ বৃ‌দ্ধির ল‌ক্ষে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ (আটান্ন) দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা র‌য়ে‌ছে।

মঙ্গলবার‌ ভোর রা‌তে (২২এ‌প্রিল ) এ নিষেধাজ্ঞা অমান‌্য ক‌রে বঙ্গোপসাগরের উপকূলে বাঁশখালীর শেখেরখীল,গন্ডামারা সংলগ্ন মোহনায় খাটখালী এস. আলম জেটি সংলগ্ন পশ্চিমে মৎস্য আহরণরত অবস্থায় "এফ. বি.র‌হিম "নামক ৬ সিলিন্ডার বিশিষ্ট ১টি আর্টিসানাল নৌযান জব্দ করা হয়। এ‌তে বোট মা‌লিককে জ‌রিমানা ও জব্দ মাছ নিলা‌মে বিক্রি ক‌রে ২ লক্ষ ৩৬ হাজার টাকা সরকা‌রি কোষাগা‌রে জমা দেওয়া হয়।

বাংলাদেশ কোস্টগার্ড, বিসিজি কন্টিনজেন্ট, পূর্ব জোন ও বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌ‌সিব উদ্দিন,এমএ রশীদ পিও এর নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে এফবি র‌হিম নৌযানে ৪১‌টি ড্রাম সামুদ্রিক মাছ যার আনুমানিক ওজন ১২৩০ কেজি বি‌ভিন্ন প্রজা‌তির মাছ জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। জব্দকৃত ও বাজেয়াপ্ত মাছসমূহ উন্মুক্ত ডাক নিলামে ১ লক্ষ ১৮ হাজার টাকায় বিক্রয় করা হয়। অপর‌দি‌কে এফবি "র‌হিম" বোট মা‌লিক‌কেও ১ লক্ষ ১৮হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌ‌সিব উদ্দিন ব‌লেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ (আটান্ন) দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যাপক প্রচার প্রচারণা ও অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়