শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে মব সৃষ্টি করে চেয়ারম্যান অবরুদ্ধ, সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ৩

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে বাজারে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা ‘মব’ সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবিকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করে।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাঙ্গরা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ও সাবেক যুবদল নেতা মোহাম্মদ কাউছার আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বাঙ্গরা বাজারের একটি খালি জায়গায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

চেয়ারম্যানের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে দোকানঘর নির্মাণ শুরু করলে বাজার কমিটির সভাপতি শামীম তার সমর্থকদের নিয়ে এতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে চেয়ারম্যান রবিউল আওয়াল রবি, তার ভাই শফিকুল ইসলাম, তুহিন, রুবেল, বাজার কমিটির সভাপতি শামীম, তার ছেলে শান্তসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে জেলা সদরে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত জনতা ‘মব’ সৃষ্টি করে চেয়ারম্যান ও তার ভাইদের মারধর করে একটি স্থানে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ চেয়ারম্যান ও তার ভাইদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে চেয়ারম্যান রবিউল আওয়াল রবি এবং তার দুই ভাই রুবেল মিয়া ও পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান রবিউল আওয়াল রবি দাবি করেন, তিনি তার লিজকৃত জায়গায় বৈধভাবে দোকান নির্মাণ করছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, সাবেক যুবদল নেতা কাউছার আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়