শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারতে কান্নায় ভেঙে পড়লেন স্বামী

কুমিল্লায় দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করে অঝোরে কেঁদেছেন স্বামী। জেলার আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকায় দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই যুবক। এ সময় তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন।

সোমবার ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেক নেটিজেন আবেগাপ্লুত হচ্ছেন এবং ইতিবাচক কমেন্ট করছেন।

এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) উপজেলার বালুতুপা এলাকায় রিয়াদ নামের ওই যুবক বর সেজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান। পরে একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. রিয়াদ আহমেদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন একা থাকার পর পারিবারিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে গাড়িতে ফিরে গিয়েও তাকে কাঁদতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ভালোবাসা, স্মৃতি ও বাস্তবতার মর্মস্পর্শী প্রকাশ হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, নতুন জীবনে পা রাখার আগে পুরোনো স্মৃতির প্রতি এমন সম্মান দেখানোর দৃশ্যটি খুবই আবেগঘন ছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নেটিজেনরাও আবেগাপ্লুত হচ্ছেন। 

এ বিষয়ে মো. রিয়াদ বলেন, ২০১৭ সালের ১৮ জুলাই ছিল আমাদের বিয়ের দিন। একটি পবিত্র সম্পর্কের সূচনা, যেখানে ভালোবাসা, দোয়া আর একসঙ্গে পথচলার স্বপ্ন ছিল। প্রায় ছয় বছরের সংসারে স্ত্রীই ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শান্তি। ২০২৩ সালে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমি সবার কাছে আমার স্ত্রীর জন্য দোয়া কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়