শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:২৬ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি নির্মাণে ১ কোটি টাকা চাঁদা দাবি, ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি'র চেয়ারম্যান আক্তার হোসেন গ্রেফতার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বিআরডিবির চেয়ারম্যান আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালাম বাড়ি নির্মাণকাজ চলাকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ও ওসি (তদন্ত) টমাস বড়ুয়া।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, অভিযোগ রয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালাম নামে এ লোক বাড়ি নির্মাণ কাজকে কেন্দ্র করে আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং তা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়