শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে আবাসিক হোটেল থেকে হানিট্রাপ চক্রের নারী সদস্য আটক (ভিডিও)

বরিশাল নগরীর এক আবাসিক হোটেল থেকে হানিট্রাপের নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৭ মার্চ) রাতে নগরীর গীর্জামহল্লা হোটেল ইম্পিরিয়াল থেকে তাদের আটক করা হয়। আটক মিলিতা দত্ত ওরফে ম্যালাইসা (২১) নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডস্থ মনোমন্ত দত্তর মেয়ে। আর অপর আটক সান্টু হাওলাদার ওই হোটেলের কর্মচারী। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা সংঘবদ্ধ হানিট্রাপ দলের সদস্য বলে স্বীকার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই মিহির চন্দ্র দাস এজাহারের বরাত দিয়ে বলেন, শনিবার রাতে বাদী বরিশাল সদর উপজেলার কড়াপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম খান নগরীর গীর্জামহল্লা এলাকায় গেলে তার পূর্ব পরিচিত আব্দুর রহমান নামের এক ব্যক্তির সাথে দেখা হয়। তিনি তাকে কাজের কথা বলে পার্শবর্তী ইম্পিরিয়াল হোটেলে নিয়ে যান।

হোটেলের চতুর্থ তলার ৪১৮ নং কক্ষে গেলে সেখানে হানিট্রাপ সদস্য মিলিতা দত্ত তার সঙ্গে কথা বলে বাহিরে চলে যায়। এসময় ওই হোটেল কক্ষে ৮-১০জন পুরুষ অপেক্ষামান ছিল। এরপর বশির মোল্লা নামের এক ব্যাক্তি তাকে জোর করে হোটেলের রুমের খাটে বসায়। এসময় তাকে অকাথ্য ভাষায় গালি দিয়ে বলে, ‘হোটেলে ফুর্তি করতে নারী নিয়ে আসছিস।’ মো: জাকির হোসেন গাজী নামে এক ব্যাক্তি তার পকেট থেকে ১২’শ টাকা নিয়ে যায়।

এরপর তারা আরও ১৩ হাজার টাকা দাবী করে। অন্যথায় নারী দিয়ে ছবি তুলে ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকী দেয়। বাদী এজাহারে আরও উল্লেখ করেছেন, তিনি কৌশলে একজনকে ফোন দিলে তার মাধ্যমে ওই রাতেই পুলিশ এসে তাকে উদ্ধার করে। এসময় বাকিরা পালিয়ে গেলেও মিথিলা ও হোটেল কর্মচারী সান্টুকে আটক করে পুলিশ। মামলঅর তদন্ত কর্মকর্তা জানান, আসামীরা স্বীকার করে যে  হানিট্রাপের ফাঁদে ফেলে টাকা আদায় করছিল। এ ঘটনায় সিরাজুল বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় চাঁদাবাজি ও প্রতারনা মামলা দায়ের করেন।

সিরাজুল ইসলাম বলেন, তিনি ইলেকট্রিশিয়ান। জনৈক আব্দুর রহমানের মাধ্যমে ওই হোটেলের ক্যামেরা মেরামত করতে গিয়ে হানিট্রাপের ফাঁদে পরেন। ওই হোটেল কর্তৃপক্ষ অবৈধ লাভের উদ্দেশ্য হানিট্রাপ চক্র সৃস্টি করে নিরিহ মানুষকে হয়রানী করে আসছে।

কোতয়ালী মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেছেন, আসামী মিলিতা অসংলগ্ন কথা বলছে। তার মোবাইল ফোন জব্দ করে খতিয়ে দেখা হচ্ছে। তারা বিষয়টি গভীরভাবে খতিয়ে এই চক্রকে ধরার চেস্টা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়