শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সংকটের আশঙ্কায় জীবননগরের পেট্রোলপাম্পে ভিড়, দীর্ঘ লাইন

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও হরমুজ প্রণালী বন্ধের খবরে সম্ভাব্য জ্বালানি সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় চুয়াডাঙ্গার জীবননগরে পেট্রোলপাম্পগুলোতে তেল নিতে ভিড় বেড়েছে। শনিবার বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজেল, অকটেন ও পেট্রোল কিনতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

জীবননগর ফিলিং স্টেশন, পেয়ারাতলার মেসার্স উৎসব ফিলিং স্টেশন, সন্তোষপুরের মেসার্স অংগন ফিলিং স্টেশন এবং দেহাটির মেসার্স পিয়াস ফিলিং স্টেশনে ঘুরে দেখা যায়—বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন। অনেকেই আবার গাড়ির ট্যাংকের পাশাপাশি বড় কন্টেইনার ও প্লাস্টিকের পাত্রে তেল সংগ্রহ করছেন।

মেসার্স অংগন ফিলিং স্টেশনের ম্যানেজার ফরহাদ হোসেন বলেন, কয়েকদিন ধরে তেলের বিক্রি অস্বাভাবিকভাবে বেড়েছে। অনেকেই ট্যাংক পূর্ণ করার পাশাপাশি অতিরিক্ত পাত্রেও তেল নিচ্ছেন। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ীই তেল বিক্রি করা হচ্ছে।

তেল নিতে আসা মোটরসাইকেল চালক ফারুক মুন্সী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর শুনে অনেকেই তেল সংকটের আশঙ্কা করছেন। সামনে ঈদ থাকায় আগেভাগেই ১ হাজার টাকার পেট্রোল কিনে রেখেছেন তিনি।

অন্যদিকে কৃষক রকিম হোসেন জানান, দেড় বিঘা জমিতে ইরি ধান চাষ করেছেন। বর্তমানে নিয়মিত সেচ দিতে হচ্ছে। বিদেশে যুদ্ধের খবর শুনে বাড়তি ডিজেল কিনে রাখছেন তিনি।

সচেতন মহলের মতে, গুজবের কারণে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কেনা ও মজুদ করার প্রবণতা তৈরি হলে কৃত্রিম সংকট দেখা দিতে পারে। এজন্য সবাইকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহ্বান জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়