শিরোনাম
◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

‎‎জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক ওয়ার্ড যুবদল নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে যুবদল নেতা হত্যার প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে  রায়পুর-লক্ষ্মীপুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে যুবদলের নেতাকর্মী ও স্থানীয়রা। এতে সড়কের দু'পাশে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

‎নিহত বেলাল হোসেন মিশোরী উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী।

‎বিক্ষুব্ধরা জানায়, আমরা কোন দল মত বুঝি না। আসামি যেই হোক না কেন, আমরা চাই প্রশাসন যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।

‎এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, যুবদল নেতা হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়