শিরোনাম
◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব দ্রুত সময়ের মধ্যে সাকিব আল হাসান দেশের ক্রিকেট ফিরবে : আসিফ আকবর

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : দেশের হয়ে খেলার ফিরতে সাকিব আল হাসানের বিষয়গুলো নিয়ে যে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছিল- সেইগুলো সমাধানের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি একসাথে কাজ করছে। খুবই দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে বলে জানিয়েছেন, বিসিবির পরিচালক ও বয়স ভিত্তিক টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। 

আজ বুধবার দুপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে এসব কথা বলেছেন বিসিবির বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।

এসময় তিনি আরো বলেন কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমিউজমেন্ট পার্কসহ তারকার মানের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে, তাছাড়া এখানে গ্যালারী সহ অনেক গুলো কাজ বাকি রয়েছে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত খেলা হচ্ছে, তবে বড় কোনো টুর্ণামেন্ট আয়োজন করার মতো সুযোগ সুবিধা নেই।

এসময় আসিফ আকবরের সাথে ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্ট এর অপারেশন হেড কাজী হাবিবুল বাশার সুমন, নির্বাচক মেহরাব হোসেন অপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়