শিরোনাম
◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:২৫ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রতিবাদ সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমানের

কক্সবাজার প্রতিনিধি: আমাদেরসময়.কম অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার সদর সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান।

মঙ্গলবার এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি জানান, গত ৩ মার্চ ২০২৬ তারিখে আমাদেরসময়.কম অনলাইন সংবাদ মাধ্যমে “শতাংশের হিসাব কষে ঘুষ নেন সাব-রেজিস্ট্রার” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক ও বস্তুনিষ্ঠ নয়।

তিনি দাবি করেন, ওই সংবাদটি সম্পূর্ণ কাল্পনিক, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। প্রতিবেদনের মাধ্যমে তাকে অযথা জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জাহিদুর রহমান বলেন, দলিল রেজিস্ট্রি ও দলিলের নকল সরবরাহ সংক্রান্ত আদায়কৃত সরকারি ফি এর বিপরীতে সংশ্লিষ্ট পক্ষকে তাৎক্ষণিকভাবে রশিদ প্রদান করা হয়।

তিনি তার এই প্রতিবাদটি যথাযথভাবে প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে অনুরোধ জানিয়েছেন।

উক্ত সংবাদটি পরিবর্তন করে দেওয়া হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়