শিরোনাম
◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে একটি গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি নিয়ে ভিন্নমত—কারণ উদ্ঘাটনে তদন্ত

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি খাদ্যপণ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। রাতভর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে, তবে ক্ষতির পরিমাণ নিয়ে গুদাম মালিক ও ফায়ার সার্ভিসের হিসাবে পার্থক্য দেখা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গুদামটির মালিক জুবায়ের হোসেন, যিনি বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যপণ্যের পরিবেশক। স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রথমদিকে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

গুদাম মালিক জুবায়ের হোসেন দাবি করেন, “গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা হতে পারে।”

অন্যদিকে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন জানান, বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়াও রাজশাহী সদর স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তিনি বলেন, “রাতভর কাজ করার পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।”

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এলাকায় এ ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়