শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামানত হারিয়েও ইজিবাইকে মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানালেন স্বতন্ত্র প্রার্থী

জামালপুর সদর-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন স্বতন্ত্র নারী প্রার্থী হোসনে আরা বেগম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের কথাকলি মার্কেট এলাকায় একটি ইজিবাইকে করে মূল সড়কে মাইকিং করতে দেখা গেছে তাকে। হাতে মাউথপিস নিয়ে নিজেই ভোটারদের উদ্দেশে ধন্যবাদ জানান এবং নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যেখানে অনেক বিজয়ীরাও কৃতজ্ঞতা জানাতে পিছিয়ে থাকেন, সেখানে হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৪৫ ভোট পেয়ে জামানত হারানো এ প্রার্থীর নিজেই মাইকিং করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।

এর মধ্যে হোসনে আরা ২৪৫ ভোট পায়। যা মোট বৈধ ভোটের আট ভাগের একভাগের কম ভোট হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী হোসনে আরা বেগমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনিসহ এ আসনে ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন।

হোসনে আরা বেগম পেশায় একজন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

এ বিষয়ে জানতে চাইলে হোসনে আরা বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। তাই আমি নিজেই রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানিয়েছি। আমি যে ভোট পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের ভোট পেয়ে আমি খুব আনন্দিত। আমি নির্বাচনে অংশ নিতে পেরে গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়