শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মণিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩০), ছেলে হোসাইন (৪) ও ছোট ভাই সৌদী আরব প্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫)।

স্থানীয় দেলোয়ার হোসেন ও আজিজ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির এক গৃহবধূ নিহতদের ঘরের জানালা দিয়ে তাকিয়ে মরদেহগুলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে মধ্যবর্তী যেকোনো সময়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে হত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়। তবে কী কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিক কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়