শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে কারখানায় সংঘবদ্ধ ডাকাতি, প্রায় ৩ কোটি টাকার মালামাল লুট

মো.আদনান হোসেন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে BD Thai Food & Beverage  নামে একটি কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী দল নৈশপ্রহরীদের জিম্মি করে প্রায় ৩ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোররাত প্রায় ৩টার দিকে উপজেলার আমতা বড় নারায়নপুর এলাকায় অবস্থিত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার স্টোর ইনচার্জ দৌলত খান ও নৈশপ্রহরী আবুল বাশার জানান, একদল মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে ডাকাতরা কারখানার বিভিন্ন কক্ষে ঢুকে আলমারি, ড্রয়ার ও কম্পিউটার ভাঙচুর করে। নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে তারা। প্রায় দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ডাকাতরা চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

কারখানার অ্যাকাউন্টস ম্যানেজার তারিফুল ইসলাম বলেন, সকালে নিরাপত্তাকর্মীরা ফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখতে পান। পরে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এর আগেও ওই কারখানায় অনুরূপ ঘটনা ঘটেছিল। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়