শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামাজ পড়তে যাচ্ছিলেন মোস্তফা, পথে গুলি করে হত্যা

রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তাফা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে গুলির শব্দ পেয়ে খোঁজাপুর গোরস্থানের পাশে মোস্তফাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় কাউকে সনাক্ত করা যায় নি। 

নিহত মোস্তফা (৫০) নগরীর মতিহার থানার খোজাপুর এলাকার বাসিন্দা। তিনি একটি আটার মিলের কর্মচারী ছিলেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানান পরিবারের সদস্যরা। মৃত গোলাম মোস্তফা নগরীর দাশমারি গোরস্থান মোড় এলাকার মৃত তৈমুর রহমানের ছেলে।

নিহতের ভাই শফিকুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন আগে এক পক্ষের সঙ্গে আমাদের ঝামেলা হয়েছিল। তারা এই ঘটনা ঘটাল কিনা আমরা এখনও নিশ্চিতভাবে তা বলতে পারছি না।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় মোস্তফা গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকরকে বিশ্বাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই গুলিবিদ্ধ মোস্তফার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়