শিরোনাম
◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা,মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে।রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “খৈচালা এলাকায় অটোভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়