শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দিয়েছেন।

তার মতে, বৃহত্তর স্বার্থে এবং আসনের উন্নয়নের জন্য বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এ ছাড়া তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য ব্যক্ত করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

গাজী আব্দুর রহীম জানান, বৃহত্তর স্বার্থে এবং নেত্রকোনা-২ আসনের উন্নয়নে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তাদের লক্ষ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তটি দলীয়ভাবে গৃহীত। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দল তাদের সঙ্গে রাজনৈতিক মুনাফিকি করেছে। যোগাযোগ থাকলেও কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

অতীতে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী তাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়