শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৮ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হান্নান মাসউদের পথসভায় চোরাগোপ্তা হামলার অভিযোগ, আহত ৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় চোরাগোপ্তা হামলা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এ হামলার ঘটনায় এনসিপির ৩ কর্মী আহত হয়। তারা হামলার জন্য তার বিএনপিকে দায়ী করেছে। 

হাতিয়া উপজেলা এনসিপির আহবায়ক সামসুল তিব্রিজ জানায়, ১১ দলীয় জোটের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শনিবার রাতে তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে পথসভায় বক্তব্য দেন।

হান্নান মাসউদের বক্তৃতা চলাকালে তাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে ইট-পাটকেল দিয়ে গোপন হামলা চালায় বিএনপি। হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। হামলায় তাদের অন্তত ৩ জন কর্মী আহত হয়।

নির্বাচনী পরিবেশ নষ্ট করে ভোটকেন্দ্র দখলের মাধ্যমে ভোট কারচুপি করার জন্য এমন হামলা চালাচ্ছে বিএনপি। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরো জানান, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ হোসেন হাসান ও তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মাহেরের নেতৃত্বে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে তালতলা বাজারের এনসিপির অফিস ভাঙচুর করে।

এ ছাড়া যুবদল নেতা মাহের শনিবার  প্রকাশ্যে এনসিপির নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল আজিম বাপ্পীকে হত্যার হুমকি প্রদান করে। হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন জানান এরা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।

তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, চোরাগোপ্তা হামলার অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়