শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজাদপুর থেকে ট্রাক চুরি, বড়াইগ্রাম থেকে উদ্ধার

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার থেকে চুরি হওয়া একটি ট্টাক উদ্ধার করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। শনিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের  উপজেলার মানিকপুর থেকে ৬ টন ৩০০ কেজি ওজন সম্পন্ন ও ১৪ টন মালামাল ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা।

বনপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কে টহল ডিউটি চলাকালে সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী খালি ট্রাকটি সন্দেহভাজন হলে উপ সহকারী পরিদর্শক (এএসআই) জালাল উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স তা থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে মানিকপুর এসে ট্রাকটি ফেলে চালক ও সঙ্গীয় দুর্বৃত্তরা পালিয়ে যায়। অতঃপর ট্রাকটি (সিরাজগঞ্জ ট ১১-০০৭৮) জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, উদ্ধার হওয়ার দেড় ঘন্টা আগে রাত ৩টার দিকে শাহজাদপুরের সরিষাকোল বাজার থেকে ট্রাকটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ট্রাকটির মালিক ওই এলাকার রাজিব সরকার। এ ব্যাপারে আইন অনুযায়ী সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়