শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর নালিতাবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম জাহিদুল ইসলাম (২৪)।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের তথ্যমতে, আসামি ও ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি হওয়ায় দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি ভুক্তভোগীর বাবা জানতে পেরে তাঁকে নিষেধ করলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে গত বছরের ২০ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন জাহিদুল ইসলাম।

পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে জানা যায়, তিনি আট সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ
ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে নালিতাবাড়ী থানায় মামলাটি রুজু করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে র্রাব তৎপরতা চালিয়ে আসছিল। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়