শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে ফাঁদে আটক হরিণসহ শিকারী গ্রেপ্তার

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়াল্ড হেরিটেজ সাইডের ডিমেরচর এলাকায় ফাঁদে আটকা হরিণসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। 

বুধবার দুপুরে তাকে আটক করে বনরক্ষীরা।

আটক শিকারীর নাম আ. হাকিম (৪০), তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের বাসিন্দা। এ সময় অন্য দুই হরিণ শিকারী সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। উদ্ধার করা হরিণটিকে বনরক্ষীরা নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করেছে।

শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, বনরক্ষীরা ডিমেরচর বনাঞ্চলে হেঁটে টহলের সময় ব্যাপক এলাকায় হরিণ শিকারের মালা ও ফাঁদ দেখতে পান। সেখানে তল্লাশী চালিয়ে আ. হাকিমকে হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদসহ ৭টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়েছে।

অভিযানকারী কর্মকর্তা জানান, আটক শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়