শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর খোরশেদুল আলমের মৃত্যু

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ঢাকায় ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রা‌মের বাঁশখালীর খোরশেদুল আলম চৌধুরী না‌মে এক ব‌্যক্তি নিহত হ‌য়ে‌ছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেল ক্রসিং পার হওয়ার‌ সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদুল আলম চৌধুরী বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার লোকমানুল হক চৌধুরীর ছেলে। দুঘর্টনায় নিহত খোরশেদুল আলম চৌধুরী এবং আরামিট গ্রুপের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। নিহ‌তের স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে র‌য়ে‌ছে। তিনি সপরিবারে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।

নিহতের পরিবা‌রের সদস‌্যরা জানান, খোরশেদুল আলম চৌধুরী বাসা থে‌কে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার মগবাজার কমিউনিটি হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেল ক্রসিংয় আসতে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়। এ‌দি‌কে খোরশেদুল আলমের মৃত‌্যুর খবর এলাকায় পৌঁছ‌লে প‌রিবার ও স্বজন‌দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে আ‌সে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়