শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে চুলার আগুন থেকে দগ্ধ হয়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে শীত নিবারণ করতে গিয়ে চুলার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম বেওয়া পহেলা (১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার বলারদিয়ার দক্ষিনপাড়া এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেওয়া পহেলা একই গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের স্ত্রী বলে জানা গেছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শীত নিবারণের জন্য সোমবার সকাল ১১ দিকে রান্নাঘরের চুলার পাশে বসে আগুন পোহাতে যায় মরিয়ম। এসময়ই অসাবধানতা বশত চুলা থেকে তার পরনের কাপড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে ময়মনসিংহ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্য রাতে তার মৃত্যু হয়। 

নিহতের নাতি সেলিম রেজা বলেন, দাদির বয়স বেশি হওয়ায় তিনি আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়