শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি: পলাশে ব্যবসায়ীকে জরিমানা

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় জ্বালানি এলপিজি গ্যাস—যা সাধারণ মানুষের রান্নাঘরের একমাত্র ভরসা,সেই গ্যাসেই যখন অতিরিক্ত দামের বোঝা চাপানো হয়, তখন নীরবে সহ্য না করে মাঠে নামলো প্রশাসন।

মঙ্গলবার বিকালে নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাই ভাই এন্টারপ্রাইজ-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।
যানা যায়, সাধারণ ভোক্তাদের অসহায়ত্বকে পুঁজি করে প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে এলপিজি গ্যাস বিক্রি করছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,

“জনগণের কষ্টকে পুঁজি করে কেউ যদি অন্যায় মুনাফা করতে চায়, প্রশাসন সেখানে নীরব থাকবে না। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়