শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলী-ঢাকা- কুয়াকাটা মহাসড়কের সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় লেঃ মোঃ শাহরিয়ার হোসেন রাফি'র নেতৃত্বে ১৩ সদস্যের নৌবাহিনীর ১টি সেকশন ও আমতলী থানা পুলিশের ৬ সদস্যের সমন্বয়ে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।

জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী পরিচালিত চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। এ সময়ে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং যানবাহনের রেজিস্ট্রেশন না থাকায় আটক করে জরিমানা করা হয়। সড়কে চলাচলকারী প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এবং সিএনজি থামিয়ে চালানো হয় তল্লাশি।তল্লাশীকালে মোটর সাইকেল ৮৭টি, সিএনজি ২৩টি, ট্রাক ৮টি, প্রাইভেট কার ৯টি, বাস ৭টি ও ১২টি মাইক্রোতে তল্লাশি করা হয়। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় ১ টি মামলা ও ৩,০০০/ (তিন হাজার) টাকা  জরিমানা করা হয়। উল্লেখ্য, উক্ত অভিযান চলাকালীন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়