শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্তিকের কুয়াশায় জীবনের হিসাব: দক্ষ শ্রমে টিকে থাকা আব্দুস সালাম

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): ভোরের আলো ফোটার আগেই কাজের চিন্তা শুরু হয় আব্দুস সালামের। বয়স তখন মাত্র ১৪—যখন অনেকের হাতে ছিল বই-খাতা, তখন তার হাতে উঠেছিল কাজের যন্ত্র। অভিজ্ঞ কারিগর আতিয়ার রহমানের কাছেই শেখা শুরু। সেই শেখাই আজ তার জীবনের ভরসা।

জীবননগর পৌরসভার পোস্ট অফিস পাড়ায় বসবাস করেন ৪৮ বছর বয়সী এই পরিশ্রমী মানুষটি। প্রায় ২৫ বছর ধরে নিজের ছোট দোকান চালিয়ে আসছেন। ঝাঁপ তোলার সঙ্গে সঙ্গেই শুরু হয় আরেকটি সংগ্রামের দিন—যেখানে লাভ নয়, টিকে থাকাই বড় সাফল্য।

তার সংসারে এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে পড়াশোনায় আছে—এই কথাটুকু বলতেই তার চোখে ভেসে ওঠে একরাশ স্বপ্ন। “এই কাজ করেই সংসার চলে,” সহজ ভাষায় বলেন তিনি, কিন্তু এই সরল বাক্যের আড়ালেই লুকিয়ে আছে অসংখ্য অনিশ্চয়তা।

সারা বছর কাজ সমান থাকে না। কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ—এই তিন মাসেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন তিনি। তখন প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়। বাকি সময়গুলোতে দিন চলে হিসাব করে, প্রয়োজন কমিয়ে।

আব্দুস সালামের জীবনে কোনো বড় গল্প নেই—আছে নীরব লড়াই। ঘাম ঝরিয়ে, মাথা নিচু করে, সততার সঙ্গে কাজ করে যাওয়াই তার পরিচয়। এমন মানুষেরাই দেশের অর্থনীতির অদৃশ্য ভিত্তি—যাদের গল্প খুব কমই শিরোনাম হয়, কিন্তু যাদের ছাড়া জীবন থেমে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়