শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে এক ভ্যান চালকের মৃত্যু নিয়ে ব্যপক জল্পনা কল্পনা শুরু হয়েছে

এম. এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে এক ভ্যান চালকের মৃত্যু নিয়ে ব্যপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। ওই ভ্যান চালক উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র ফতেপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মোকারম হোসেন (৪০)।

স্থনীয়রা জানান, রবিবার সকালে একই ইউপি’র দক্ষিন গোদাবাড়ী গ্রামের ভ্যানতাড়া মোড় সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভ্যানসহ মোকারমের লাশ ভাসতে থাকতে দেখেন তারা। পরে তার পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে মোকারমের লাশ বাড়ীতে নিয়ে গিয়ে দাফনের পস্তুতি গ্রহন করে। এসময় পুলিশ খবর পেয়ে ভ্যান চালক মোকারমের মৃত্যুর কারণ উদঘাটনে তার বাড়ীতে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসতে চাইলে পরিবারের লোকজন ও উপস্থিত লোকজন তাতে বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হলে ইউপি চেয়ারম্যান নুর  ইসলাম ও থানার অফিসার ইনচার্জ আল এমরান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ভ্যান চালকের পিতা-মাতা ও স্ত্রীকে থানায় নিয়ে এসে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান ছিল।

ভ্যান চালক মোকারমের মৃত্যু নিয়ে এলাকায় ব্যপক জল্পনা কল্পনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়