শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী পৌরসভার নেয়াজর পাড়ায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুঁড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষাধিক টাকা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী নেয়াজর পাড়া এলাকায় অগ্নিকান্ডে দুটি বসতঘরের সব মালামাল পুঁড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগন সহ আগুন নিয়ন্ত্রনে আনে বলে বাঁশখালী ফায়ার স্টেশনের অফিসার মিজানুর রহমান জানান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী তথ্য মতে, শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় প্রায় ৭টার দিকে বাঁশখালী পৌরসভার জলদী নেয়াজর পাড়া এলাকায় ফজল কাদের ও আলী আকবর এর ২তলা কাচা বসতঘরে আগুন লাগ্ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। মুহুর্তে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগন এগিয়ে এলেও বিদ্যুৎ লাইন চালু থাকায় আগুন নেভাতে প্রথমে সাহস না পেলেও পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে বাঁশখালী ফায়ার স্টেশন টিমের সদস্যরা এবং স্থানীয় জনগন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনে। এতে জনগন এগিয়ে বেশ কিছু মালামাল আগুন থেকে রক্ষা করে বলে স্থানীয়রা জানান।

তার পরে ও ফজল কাদের ও আলী আকবর এর ২তলা কাচা বসতঘর ৫০/৪০ বর্গফুট বিশিষ্ট ১২ টি কক্ষের প্রায় ১০ লক্ষাধিক টাকার আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুঁড়ে যায়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নির্বাপণ করা হয়েছে বলে জানা বাঁশখালী ফায়ার স্টেশনের অফিসার মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়