শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ক্ষতি ২০ লক্ষ টাকা 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় দোকানের এক শিশু কর্মচারী গুরুতর দগ্ধ হয়েছে। আগুনে পাশের আরও দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্দি বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়সিদ্দি বাজারে হাসান আলীর মালিকানাধীন একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় দোকানে কর্মরত মুহাম্মদ অয়ন (১২) নামের এক শিশু কর্মচারী গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশের তাপস সিদ্দিকীর মালিকানাধীন একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং আল আমিনের মালিকানাধীন একটি কম্পিউটার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়