শিরোনাম
◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ৩ বছর বয়সী শিশুর

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায়  প্রাণ গেলো ৩ বছর বয়সী এক শিশু পুত্রের।

ঘটনাটি ঘটেছে, শনিবার(২৭ ডিসেম্বর)  সকাল ১১ টার দিকে কালীগঞ্জের কোলা ইউনিয়ন এলাকার রামচন্দ্রপুর গ্রামের সড়কে। শিশুটি হলেন রামচন্দ্রপুর গ্রামের কামাল মিয়ার পুত্র।

জানা গেছে,শিশুটি বাড়ির পাশে মুদি দোকানের দিকে যাওয়ার সময় এক দ্রুত গতির মোটরচালিত এক দ্রুতগতির ভ্যানের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে শিশুটির স্বজনেরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে দেখে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি শুনেছি, শিশুটির মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়