শিরোনাম
◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন, রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের স্বপন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (২৫), একই গ্রামের বাবর আলীর ছেলে বাদল হোসেন (২৩) ও কয়ালখালী গ্রামের মফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৬)।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রায়পুর বাজারের সোহেল স্টেশনারির মধ্যে মাদক সেবনের আসর বসে। খবর পেয়ে রায়পুর ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালিয়ে দোকান মালিক সোহেলসহ আকাশ ও বাদলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। দণ্ডিতরা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পরিচিত।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলাব্যাপী মাদক সেবন ও কারবারিদের একটি তালিকা তৈরি হচ্ছে। মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়