শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ১৬টি ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় ১৬টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

বুধবার ২৪ ডিসেম্বর  দিনব্যাপী এ পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, ভোটগ্রহণ কক্ষ, প্রবেশ ও বহির্গমন পথ, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রতিবন্ধী, বয়স্ক ও নারী ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, “ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। স্থানীয়দের আশা, প্রশাসনের এ তৎপরতায় চরভদ্রাসনে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়