শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি নেতাকে গুলি: অন্যতম সন্দেহভাজন তন্বী আটক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাতে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ বেলা পৌনে ১২টার দিকে খুলনায় দুর্বৃত্তরা এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত এই নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়