শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় পুলিশের অভিযানে ভারতীয় ১০২ বোতল মদসহ গ্রেপ্তার ৩

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর–শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লাল মিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে পূর্বধলা থানা পুলিশ। তল্লাশির একপর্যায়ে একটি পিকআপ ভ্যানের ভেতরে থাকা পুরোনো ১০টি কার্টুন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়