শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল শিশু-কিশোররা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা দুই মাস ইমামের পেছনে জামায়াতে নামাজ আদায়ের মাধ্যমে ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা ৩০৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করায় পাঁচজন শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার চরফকিরা ইউনিয়নের কদমতলী বাইতুশ শরফ জামে মসজিদে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং মাস্টার ওয়াজী উল্লাহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আনোয়ার ভুইয়া।

অনুষ্ঠানে চরফকিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, চাপরাশিরহাট এ রব ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু শাহাদাত ইসহাক, চাপরাশিরহাট দারুল কোরআন আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুদ্দিন গাজী, জামেয়া শারাফাতিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শহিদুল্লাহ, দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল নবী এবং মাস্টার ওজিউল্লাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মো.শাহেদ প্রমূখ বক্তব্য রাখেন। 

আয়োজকরা বলেন, শিশু-কিশোরদের নিয়মিত নামাজে অভ্যস্ত করা, মসজিদমুখী করা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিশু, কিশোর ও যুবক মিলিয়ে মোট ৫৪ জন অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।

পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোররা অনুভূতি প্রকাশ করে বলেন, নিয়মিত জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে উঠেছে। বাইসাইকেল পাওয়াটা আনন্দের হলেও সবচেয়ে বড় অর্জন হলো নামাজে সময়মতো হাজির হওয়ার অভ্যাস। আমাদের এই সাফল্যে আমাদের মা-বাবা, সমাজের লোকজন সবাই খুশি হয়েছেন। সকলের দোয়ায় আমরা এই অভ্যাস ধরে রাখতে চেষ্টা করবো।

অভিভাবকরা বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানদের মোবাইল ও খারাপ আসক্তি থেকে দূরে রেখে দ্বীনের পথে আগ্রহী করছে। আমরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় অনুশীলনের বিকল্প নেই। সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এগিয়ে এলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুসংহত ও আদর্শবান হিসেবে গড়ে উঠবে।

বক্তারা ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়