শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

আজিজুল হক, বেনাপোল (যশোর) : বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশী করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় ট্রাকটিকে বিপুল পরিমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ মেডিসিন ও শাড়ি, কমমেটিকস পাওয়া যায়।  প্রাথমিক ধারনায় জব্দকৃত পণ্যের বাজার মুল্য কয়েক কোটি টাকা হতে পারে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশী করে কাস্টস কর্তৃপক্ষ। এসময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ সেপ্টম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি( নম্বর HR-3811248)  ফেলে পালিয়ে যায় চালক।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে গাড়ির ভেতর ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস এবং বাজি (পটকা) পাওয়া গেছে।  

এদিকে বৈধ পথে অবৈধ পণ্য চালানটি ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করলেও  কাস্টমস কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের কাছে অবৈধ পণ্যটির সাথে জড়িতদের নাম প্রকাশ করেনি।  তবে  গোয়েন্দা সংস্থ্যার জানিয়ে অবৈধ পণ্য চালানের মালিক আমদানিকারক রাইস  ট্রেডিং এন্টারন্যাশনাল।

সাধারণ ব্যবসায়ীরা বলছেন, কাস্টমসের এক শ্রেনী কর্মকর্তাদের যোগসাযোগে বেড়েছে শুল্ককর ফাঁকি দিয়ে পণ্য আমদানি। অপরাধীরা পার পেয়ে যাওয়ায় কোন ভাবে বন্ধ হচ্ছেনা বৈধ পথে পণ্য পাচার। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়