শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-১ আসন: জীবনহানির শঙ্কায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে দোলনের জিডি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকির আশঙ্কা করে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ঢাকা টাইমস-এর সম্পাদক মো. আরিফুর রহমান দোলন।

রবিবার (১৪ ডিসেম্বর) রমনা থানায় করা জিডিতে তিনি অভিযোগ করেন, ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম তাকে নির্বাচন থেকে বিরত রাখতে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। এ উদ্দেশ্যে তাঁর (নাসিরুল) অনুসারীদের দিয়ে মিথ্যা মামলা দেওয়া, হয়রানি এবং প্রয়োজনে শারীরিক ক্ষতি করার পরিকল্পনার কথাও তিনি শুনেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরিফুর রহমান বলেন, তফসিল ঘোষণার পর তিনি ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়, গত ৪ ডিসেম্বর দুপুরে খন্দকার নাসিরুল ইসলাম একাধিকবার ঢাকায় ঢাকা টাইমস কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেন। তাকে সমর্থন না করলে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতে পারে—এমন ইঙ্গিতও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আরিফুর রহমান দোলন জিডিতে উল্লেখ করেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সব সময় অহিংস নীতিতে বিশ্বাসী। অতীতে কিংবা বর্তমানে কোনো সহিংস বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

এই সিনিয়র সাংবাদিক আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তার বা তার শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা বা বড় ধরনের ক্ষতির চেষ্টা হতে পারে। সে কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি আমলে নেওয়ার জন্য বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা প্রয়োজন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়