শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধ ইট ভাটায় জরিমানা ও কাচা ইট বিনষ্ট

তপু সরকার হারুন, শেরপুর থেকে : ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সারদিন ব্যাপী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, শেরপুর এর উদ্যোগে শেরপুর জেলার সদর এবং ঝিনাইগাতী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর-শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক,  উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালতে নিম্নলিখিত ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

১। মেসার্স আশিকা ব্রিকস;
মনকান্দা, তাতালপুর, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থাঃ ৩০০০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ইটভাটাতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়,

২। মেসার্স মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স;
মির্জাপুর, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থাঃ ৩০০০০০/-(তিন লক্ষ) টাকা জর ইট বিনষ্ট করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

৩। মেসার্স উত্তরা ব্রিকস                                                                                                                                                    গৃহীত ব্যবস্থাঃ ইট পুড়ানোর কার্যক্রম বন্ধ

৪। মেসার্স বিপি ব্রিকস;
চেঙ্গুরিয়া, কাটাখালী ব্রীজ, ঝিনাইগাতী, শেরপুর।
গৃহীত ব্যবস্থাঃ ৩০০০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ইটভাটাতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়