শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪২০০ কেজি আমদানি নিষিদ্ধ ঘনচিনি জব্দ করল চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত ৪২০০ কেজি ঘনচিনি (Sodium Cyclamate) জব্দ করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস চট্টগ্রামের গোয়েন্দা টিম এসব চিনি জব্দ করে। 

আমদানিকারক প্রতিষ্ঠান এজাজ ট্রেডিং Polyaluminium Chloride ঘোষণায় চীন থেকে একটি কন্টেইনারে ২২,০৮৮ কেজি পণ্য আমদানি করে, যা বিগত ২১ অক্টোবরে চট্টগ্রাম বন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে  চট্টগ্রাম কাস্টমস হাউস এসব পণ্যের খালাস স্থগিত করে এবং গত ৬ নভেম্বরে কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষাকালে দুই ধরনের পণ্য পাওয়া যায় যার নমুনা উত্তোলনপূর্বক কাস্টমস হাউস ল্যাবে রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে ওই দুই শ্রেণির পণ্যের মধ্যে একটিতে ১৭,৮০০ কেজি Polyaluminium Chloride পাওয়া গেলেও বাকি ৪২০০ কেজি পণ্যকে ঘনচিনি (Sodium Cyclamate) হিসেবে শনাক্ত করা হয়েছে।

ঘনচিনি (Sodium Cyclamate) একটি কৃত্রিম মিষ্টিকারক (Artificial Sweetener) যা সাধারণ চিনির চেয়ে প্রায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক এবং শিশু খাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে কতিপয় অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকারক কৃত্রিম উপাদানটি ব্যবহার করে থাকে। ঘনচিনি দিয়ে তৈরি খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ঘনচিনির দ্বারা প্রস্তুত খাদ্য ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ হতে পারে। জনস্বাস্থের জন্য ক্ষতিকর বিধায় সরকার আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুসারে পণ্যটিকে আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে।

নিষিদ্ধ ঘনচিনি আমদানি করায় কাস্টমস আইন, ২০২৩ এর বিধান মোতাবেক পণ্যচালানটি কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। 

উল্লেখ্য এর আগে ১৬ সেপ্টেম্বর এবং ২৮ অক্টোবর দুইটি পৃথক চালানে আমদানিকৃত প্রায় ১০০ টন ঘনচিনির দুইটি পণ্যচালান কাস্টমস হাউস কর্তৃক জব্দ করা হয়েছিল যার আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়