শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আগামী দুই–চারদিন অথবা ১০ দিনের মধ্যে তারেক জিয়া দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্বে দেবেন। সেই অপেক্ষায় রয়েছি।

খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করে এ্যানি বলেন, গত ১৭ বছরের হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এখনকার এই অবস্থা। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। শুধু তাই না, যে খাবারগুলো খেতেন, সেগুলোতে বিষ মিশিয়ে দিয়েছেন। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এটার জন্য শেখ হাসিনা দায়ী।  

দলের চেয়ারপারসন সম্পর্কে বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যানি বলেন, খালেদা জিয়া বর্তমান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এত বেশি অসুস্থ, আল্লাহ জানেন কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। খালেদা জিয়া বেঁচে থাকা মানে, বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা। খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা। তিনি বিএনপির মনোবল ও সাহস। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন– এটা আমাদের শক্তি। 

অদৃশ্য শক্তির বিরুদ্ধে এবারের নির্বাচন উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন হয়নি। গুণগত পরিবর্তন করতে হবে, তা না হলে সমাজের মানুষ যাবে কোথায়– কে তাদের নেতা হবে, কে নেতৃত্বে দেবে? মহিলাদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে এ্যানি বলেন, বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বাসায় বসে আয় করার সুযোগ রয়েছে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। তাই আপনারা আপনাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ আরও অনেকেই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়